1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

আমার দেশ পুনঃ প্রকাশিত হওয়ায় আনন্দ মিছিল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ সময় দর্শন

আওয়ামী সরকারের রোষানলে পড়ে  দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর পুনঃ প্রকাশিত হওয়ায় ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় আমার দেশ পাঠক ফোরাম  নগরকান্দার আয়োজনে নগরকান্দা প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলে সাংবাদিক,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, শিক্ষক, ওলামায়ে  মাশায়েখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মজলুম সম্পাদক ড.মাহমুদুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক  আমার দেশ কে স্বাগত জানিয়ে বক্তব্যে রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  সাইফুর রহমান মুকুল,  নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন. নগরকান্দা উপজেলা বিএনপির সাহিত্য ও সংস্কৃতিক  সম্পাদক মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল আমিন, সাংবাদিক রেজাউল করিম সেলিম, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু,মাওলানা সাইফুর রহমান, মোঃ মজিবর রহমান,ছাত্রনেতা আশিকুর রহমান প্রমুখ। সবশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host