1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

আবারো বিয়ের ঘোষণা দিল ৪৯ বছর বয়সি অভিনেত্রী শ্রীলেখা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬৬২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বিয়ের ঘোষণা দিলেন শ্রীলেখা মিত্র। তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে মজা করেই এ ঘোষণা দেন। সেখানে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘ভাবছি নিজের জন্য পাত্র দেখা শুরু করবো।

আর তো মজা করে তিনি বললেন, ‘ইন্ডাস্ট্রি কাজ দেবে না। অতএব সুপাত্র আছে নাকি চেনা?

মূলত ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’থেকে বাদ পড়ার পর এ অ’ভিনেত্রী নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। মীরাক্কেল থেকে বাদ পড়ে বলা চলে ভেঙে পড়েছেন তিনি।

এদিকে শ্রীলেখার বাদ পড়ার প্রতিবাদ জানাচ্ছেন মীরাক্কেল ভক্তরা।এমনকি বিভিন্ন সিজনের অনেক প্রতিযোগীরাও শ্রীলেখা বাদ পড়ায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত জানিয়েছেন।

তবে এ স্ট্যাটাসে মজা করলেও ইশারায় তিনি ইন্ডাস্ট্রিতে তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। স্পষ্ট করে কিছু না বললেও জানা গেছে হিন্দু-মুসলিম সম্পর্ক, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিতর্কিত কথা বলায় তাকে মীরাক্কেল থেকে সরানো হয়েছে। আগামীতে এসব কারণে তাকে কাজহীন হতে হবে বলেই মনে করছেন শ্রীলেখা ও তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, ওই পোস্টের নিচে শ্রীলেখার পরিচিত অনেকেই বেশ মজা করে মন্তব্য করছেন। রসিক শ্রীলেখাও তার জবাব দিচ্ছেন বেশ জমিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host