1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

আফগানদের উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দর্শন
আফগানদের উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো ভারত
ছবি : আইসিসি

ভারতের দেওয়া বিশাল রানের পাহাড়ের নিচে চাপা পড়েছে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। দারুণ জয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো বিরাট কোহলিরা। তবে ভারতের সঙ্গে বড় হারে আফগানদের সেমিতে যাওয়ার স্বপ্ন অনেকটাই পিকে হয়ে গেছে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলে বিদায় নিতে হবে মোহাম্মদ নবীদের।

আজ বুধবার দুবাইর শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ভারতের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানে থেমে আফগানরা। ৬৬ রানের জয়ে গ্রুপ দুই থেকে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমির আশা টিকে রইলো কোহলিদের।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে আফগানরা। ব্যর্থ হয়ে ফেরেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজযরতউল্লাহ জাজাই। দুইজনকে ফেরান মোহাম্মদ শামী ও জাসপ্রিত বুমরা। তিনে এসে দুই ছয় ও এক চারে ১০ বলে ১৯ করে জাদেজার শিকার হন তিনি। শেষের দিকে মোহাম্মদ নবী ও করিম জানাতের ব্যাটে মোটামুটি ব্যবধান কমায় আফগানরা।

এর আগে, টসে হেরে ব্যাট করতে আসেন দুই ওপেনার রোহিম শর্মা ও লোকেশ রাহুল। অস্তিত্ব রক্ষার দিনে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলতে থাকেন এই যুগল। শুরু থেকেই আগফান বোলারদের উপর তোপ ঝেড়ে ব্যাট করেন তারা। এই যুগলের ১৪০ রানের বিশাল জুটি ভাঙেন করিম জানাত। এক্সট্রা কভার অঞ্চলে থাকা মোহাম্মদ নবীর তালুবন্দি হন রোহিত। ৪৭ বলে আট চার ও তিন ছয়ে ৭৪ রান করেন তিনি।

খানিক পরই আরেক ওপেনার রহুলকে ফেরান গুলবাদিন নাইব। ৪৮ বলে ছয়টি চার ও দুইটি ছক্কায় ৬৯ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা রিশাভ পান্ত ও হার্দিক পান্ডিয়ার ৩ ওভার তিন বলে তোলেন ৬৩ রান। তাতেই পাহাড় সমান সংগ্রহ পায় ভারত। ১৩ বলে ৩৫ রান করে অপরাজিত পান্ডিয়ার সঙ্গে অপর প্রান্তে থাকা পান্ত করেন ১৩ বলে ২৭ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host