1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

আনুশকা আমাকে ভালো মানুষে পরিণত করেছে : কোহলি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৬৬ সময় দর্শন

খেলাধুলা ডেস্ক  : সম্প্রতিক সময়ে জীবনবোধ এবং বদলে যাওয়া মানসিকতা নিয়ে যতবার কথা হয়, নিজের স্ত্রী আনুশকা শর্মাকে ধন্যবাদ জানাতে ভোলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও একবার আনুশকাকে ধন্যবাদ জানালেন তাকে ভালো মানুষে পরিণত করায়।

ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক লাইভ সেশনে নিজের জীবনবোধ নিয়ে সবিস্তরে কথা বলেছেন কোহলি। যার বড় অংশ জুড়েই ছিল আনুশকার অস্তিত্ব। কোহলি বারবার মনে করিয়ে দিয়েছেন, আনুশকার সঙ্গে তার পরিচয়ের পর থেকেই কীভাবে বদলে যেতে শুরু করেছে তার জীবন।

কোহলি বলেন, ‘আমার নিজের ভিন্ন এক সত্তাকে দেখতে পারার পুরো কৃতিত্ব আমি ওকে (আনুশকা) দিবো। আমি অনেক বেশি কৃতজ্ঞ যে, ও আমার জীবনসঙ্গিনী। কারণ আপনি একে-অপরের কাছ থেকেই শিখবেন। আমি আগে অনেক অন্তর্মুখী মানুষ ছিলাম, ব্যবহারিক জীবন নিয়ে ভাবতাম না। আপনি যখন অন্য একজনকে দেখেন এবং জানেন যে আপনার সঙ্গী বিষয়গুলো অন্যভাবে দেখছে, তখন সেটা নিজের মধ্যেও চলে আসে।’

‘এ জিনিসগুলোই আমার মানসিকতা পুরোপুরি বদলে দিয়েছে। আমার নিজের ভালো-মন্দ বোঝার জ্ঞানটাও অত ছিল না। সে আমাকে বৃহৎ পরিসরে সবকিছু বুঝতে শিখিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব, যাদের সঙ্গে আমি আছি, যা আসবে সামনে- সবকিছুই। মানুষের জন্য একটা ইতিবাচক উদাহরণ তৈরি করে দেয়া, সঠিক পথে সবকিছুর করার দৃষ্টান্ত স্থাপন করার বিষয়টা আনুশকার কাছ থেকেই এসেছে।’

‘আমি সবসময় ওকে পুরো কৃতিত্ব দেবো। আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আপনার জীবনে কিছু একটা ভালো হয়েছে। তখন আপনাকে এটাও মেনে নিতে হবে, ঠিক এই কারণে আমি এখন আগের চেয়ে ভালো বুঝতে পারছি। আমার ক্ষেত্রে যদি এটা না হতো, তাহলে আমি এখন ভিন্ন মানুষ থাকতাম। ওর মতো কারও সঙ্গে যদি দেখা না হতো, তাহলে আমার অনেক কিছুই অপূর্ণ থাকত।’

এসময় আনুশকার সঙ্গে বিয়ের কারণেই তিনি একজন ভালো মানুষে পরিণত হয়েছেন জানিয়ে কোহলি বলেন, ‘সে মানুষ এবং পরিস্থতি খুব ভালো বুঝতে পারে। আমাকেও অনেক কিছু বুঝতে শিখিয়েছে। ওর মতো একজন জীবনসঙ্গিনী পাওয়া অনেক বড় আশীর্বাদ। এর ফলেই আমি একজন ভালো মানুষে বদলে গিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host