1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

আধিপত্যবাদী পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবো না: নাহিদ ইসলাম

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ সময় দর্শন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সকালে সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় ১১ দলীয় জোটের আয়োজনে ঢাকা-১৯ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”

নাহিদ ইসলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, জনগণের কাছে নিজের রাজনৈতিক পরিকল্পনা স্পষ্ট না করে তিনি দেশের বিভিন্ন ইপিজেড, চিনিকল কিংবা ভুট্টা চাষের এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তিনি তারেক রহমানকে জনগণের সামনে তার রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো পরিকল্পনা যদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে করা হয়, তবে তা প্রতিহত করা হবে।

শেরপুরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম আরও বলেন, পুরনো ফ্যাসিস্ট কায়দায় হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ আর মেনে নেবে না। তিনি বলেন, এ ধরনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশি ও বিদেশি অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে সরকার গঠন করা হবে, ফলে দক্ষতা ও অভিজ্ঞতার কোনো ঘাটতি থাকবে না। তিনি পরিবর্তন ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে শাপলা প্রতীকে ভোট চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host