1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশে বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দর্শন

ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশের সরকার, জনগণ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক গোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা-বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের নাগরিক, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক কর্মীদের পক্ষ থেকে যে স্পষ্ট সংহতি প্রকাশ পেয়েছে, তা মানবিক সচেতনতা এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।

ইরান দূতাবাস আরও জানায়, ইরানি জনগণের প্রতিরোধ আসলে একটি জাতীয় ইচ্ছাশক্তির প্রতিফলন, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁদের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রকাশ করে। একইসাথে এই প্রতিরোধ আধিপত্যবাদ, বৈদেশিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বের সামনে একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত।

বিজ্ঞপ্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান পুনরায় উল্লেখ করে যে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারই নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। এই প্রেক্ষাপটে জাতিসমূহের পারস্পরিক সংহতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, “বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের এই মূল্যবান সমর্থন ও সংহতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host