1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ- মামুনুল হক

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দর্শন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এর উদ্যোগে নির্বাচনী জনসভায় আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ মামুনুল হক। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বুধবার  দুপুরে ফুলবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল পে­য়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত  করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।

খেলাফত  ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি শায়খুল কুররা  হাফেজ আব্দুল লতিফ সভাপতিত্বে বক্তব্য রাখেন   খেলাফত মজলিস বাংলাদেশ মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র  যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ন মহাসচিব মাওলানা আব্দুল আজিজ,   কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মোহাম্মদ সাইদ নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, সভাপতি বাংলাদেশ খেলাফত  মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) মুফতি সারওয়ার হোসাইন, সধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) মাওলানা রেজাউল করিম, ময়মনসিংহ জেলা জামায়াতের  আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনীত প্রার্থী (১৫০ময়মনসিংহ ফুলবাড়ীয়া ৬ আসনে মুফতি আব্দুল কাদের সহ খেলাফত মজলিসের  নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host