1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

অসহায় মানুষের পাশে রিয়া চক্রবর্তী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৪৩৫ সময় দর্শন

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর অনেক ধকল গেছে রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে। অনেক কিছু মুহূর্তে পাল্টে গেছে। তারপরও কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের বার্তা দিচ্ছেন রিয়া। সাধ্যমতো মানুষের সেবায় এগিয়ে এসেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন এই বলিউড অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘কঠিন সময় প্রয়োজন ঐক্যের। যাদের সাহায্য করতে পারবেন করুন। ছোট হোক বা বড়, সাহায্য তো সাহায্যই হয়। মেসেজ করে জানান আমি যদি কোনোভাবে আপনার সাহায্য করতে পারি। যথাসাধ্য চেষ্টা করব। নিজের খেয়াল রাখুন, স্নেহশীল হোন’।

প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াকে প্রথম কাঠগড়ায় তোলা হয়েছিল। বিভিন্ন ধরনের ট্রল, মিম, কটাক্ষ ধেয়ে এসেছিল তার দিকে। এমনকি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে রিয়ার পরিবার, শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছিল নেটাগরিকদের একাংশ। অথচ সেই নেটমাধ্যমকে কাজে লাগিয়েই এবার মানুষের সাহায্যে এগিয়ে তিনি এসেছেন।

সুশান্তের মৃত্যুর ঘটনা তদন্তে হাজতবাসের পর নিজেকে অনেকটা চার দেয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রিয়া। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।

মাঝে মাঝেই জিমের সামনে লেন্সবন্দি হন। আগের মতো ঘনঘন না হলেও, ইনস্টাগ্রামে কম-বেশি পোস্ট করেন রিয়া। বলিউডের সহকর্মীদের সঙ্গেও ফের মেলামেশা শুরু করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host