1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

অশান্তির দিন শেষ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন খসরু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

বাংলাদেশে শান্তি এবং সহনশীলতার পক্ষে শক্তিশালী বার্তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি রোববার (১১ মে) চট্টগ্রামে বৌদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, দেশের মানুষ আর অশান্তি চায় না। তারা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং একত্রে দেশ ও সমাজ গড়বে।

অশান্তির কালো ছায়া কাটিয়ে, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে খসরু বলেন, “গত ১৫-২০ বছর ধরে বাংলাদেশ অশান্তিতে ভুগছে। সমাজ, রাজনীতি এবং অর্থনীতি সব কিছুই ভেঙে পড়েছে। কিন্তু এখন সময় এসেছে নতুন সমাজ এবং শান্তিপূর্ণ দেশের জন্য কাজ করার।”

বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, “আমরা দেশে বিভাজনের রাজনীতি চাই না, বাংলাদেশ কখনো সংখ্যাগরিষ্ঠের রাজত্বের রাষ্ট্র হবে না। এই দেশ হবে সবার, এখানে বিভক্তির কোনো স্থান থাকবে না।”

আমীর খসরু বিশেষভাবে ভিন্নমতকে সম্মান জানিয়ে সহিষ্ণুতার ওপর গুরুত্ব দেন। “বাংলাদেশে রাজনীতির ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আজকের দিনে বাংলাদেশে শান্তির বাণী সবচেয়ে বেশি প্রযোজ্য, এবং এটাই দেশের মানুষের প্রয়োজন। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে, এবং দেশের সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।”

খসরু বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের লক্ষ্য হচ্ছে ধর্মীয় বৈষম্য ছাড়া একটি ঐক্যবদ্ধ সমাজ গড়া। বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশের ঐতিহ্যের অঙ্গ, এবং তাদের সঙ্গে আমাদের সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রিটন কুমার বড়ুয়া।

শোভাযাত্রাটি নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয় এবং বাংলাদেশের সবার জন্য শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য কামনা করে চলতে থাকে।

সুত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host