1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

অর্থাভাবে দুর্গাপুজা থেকে বঞ্চিত সলঙ্গার জেলে সম্প্রদায়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩২২ সময় দর্শন

কে,এম আল আমিন :

একেতো মহামারী করোনা তার উপর আবার সরকার ঘোষিত মাছ ধরা নিষিদ্ধ, কর্মহীন হয়ে এমন চরম আর্থিক সংকটে অর্ধাহারে – অনাহারে ভুগছে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের জেলে সম্প্রদায়। এলাকার যারা মাছ ধরার পেশায় নিয়োজিত বর্তমানে তাদের আগের মত রোজগার নেই। দুর্গা পুজা উৎসব করার প্রবল ইচ্ছা থাকলেও তারা অর্থের কাছে হার মানতে বাধ্য হচ্ছে।শুধু পুজাই নয়, অর্থাভাবে তারা এখন মানবেতর জীবন যাপন করছে। জেলে সম্প্রদায়ের বসবাসরত এলাকা হিসেবে পরিচিত নলকা ইউপির এরান্দহ মাঝিপাড়া, যাকে হালদারপাড়া বলা হয়।

 

হালদার পাড়ার যতি হালদার,সুচিত্র হালদার,শচিন হালদার,নিতাই হালদার,ধীরেন হালদার,বিমল হালদার, পামোছা হালদার বুদ্ধিস্বর হালদার সহ অনেকেই জানান,তাদের এই মাছ ধরার পেশায় আগের মত আর আয় রোজগার আর নেই। খুব কষ্টে সংসার চালাতে হয়। দ্রব্য মুল্যের উধ্বগতিতে পরিবার নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয়। আক্ষেপ করে অনেক হালদারই বলেন,অভাবের তাড়নায় আমরা দুর্গোৎসব হতে বঞ্চিত হলাম।

 

নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার জানান,আমার ইউনিয়নে কয়েকটা মন্ডপে পুজা উদযাপন হচ্ছে। আমার পরিষদের পক্ষ থেকে সাধ্যমত তাদের আর্থিক সহযোগীতা করেছি। হালদার পাড়ায় দুর্গাপুজা অনুষ্ঠিত হলে তাদেরকেও আমার সাধ্যমত আর্থিক সহযোগীতা করতাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host