1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন ৩০২ কেজি ওজনের মাখন মিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২১ সময় দর্শন

অনলাইন ডেস্ক: অস্বাভাবিক ওজন নিয়ে জীবন যুদ্ধে হেরে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন ৩০২ কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া (৪০)।

সোমবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

মাখন মিয়ার ওজন শুরুতে স্বাভাবিক থাকলেও পরে ধীরে ধীরে তা বাড়তে থাকে। মৃত্যুকালে তার ওজন দাঁড়ায় ৩০২ কেজি। অস্বাভাবিক এই ওজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন মাখন মিয়া। অবশেষে ওজনের কারণে জীবন যুদ্ধে হেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাখন মিয়া।

মাখন মিয়ার পরিবার জানায়, গত কয়েক দিন যাবত মাখন মিয়া শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিলেন মাখন মিয়া। তারপর হঠাৎ বাড়তে থাকে তার শরীরের ওজন। শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে ঠেকে।

চিকিৎসাও করেছেন একাধিকবার, কিন্তু অস্বাভাবিক ওজনের কারণে ব্যাহত হচ্ছিল চিকিৎসা। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে এখন নিঃস্ব মাখন মিয়ার পরিবার। দুই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই ছিল কষ্টকর।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাতে মাখন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার ওজনের কারণে হাসপাতালের ভেতরে জরুরী বিভাগে ঢুকানো সম্ভব হয়নি। হাসপাতালের গেটেই তাকে চিকিৎসা দিতে হয়েছে।

তিনি বলেন, মাখনের শ্বাসকষ্ট সমস্যা ছিল। হাসপাতালে তার বুকে ব্যথা ছিল। নিয়ে আসার কিছুক্ষণ পর ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত নিশ্চিত করেন এই চিকিৎসক।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host