1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

খালেদার এতো বিদেশপ্রীতি কেন: তথ্যমন্ত্রী

বেগম খালেদা জিয়া ও তার দলের বিদেশপ্রীতি নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার যে কথাগুলো বলা

আরও পড়ুন

কোনো ইস্যু নিয়েই আলোচনা নয়, মোদি আসছেন তাতেই খুশি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তিনি (ভারতের প্রধানমন্ত্রী) আসছেন তাতেই আমরা খুশি। নরেন্দ্র মোদির সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব উদযাপনের। আমাদের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য আসছেন,

আরও পড়ুন

সাপও বোঝে ভালোবাসা

ত্রিশ বছর বয়সি যুবক অভিষেক দাস। কলকাতার বেহালার আদর্শনগরের বাসিন্দা। এই যুবক সাপকে জব্দ করেন না বরং ভালোবেসে বশে নিয়ে আসেন। এলাকায় তার পরিচয় স্নেক হান্টারম্যান হিসেবে। তিনি জানিয়েছেন সাপকে

আরও পড়ুন

পাবনায় চলছে শাকিব খানের শুটিং

পাবনায় পুরোদমে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং। পাবনার একটি রিসোর্টে গত ৬ মার্চ থেকে ঢালিউড সুপারস্টারের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে খুব হাসিখুশি দেখাচ্ছে ঢালিউড তারকা শাকিব

আরও পড়ুন

অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু

অজয় দাশগুপ্তঃমোহন দাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) ১৯২০ সালে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ উপনিবেশিক শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সূচনা করেন। এ বছরেই জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের লকডাউনে ভারত

 ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২৩ হাজার ২৮৫ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১৭ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন

আরও পড়ুন

বাড়ছে করোনা সংক্রমণ, ৩০ মার্চ স্কুল খোলা নিয়ে সংশয়

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বন্ধ করে দেওয়া হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় এক বছরধরে বন্ধ রয়েছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেশে করোনা সংক্রমণ অনেকটা কমে আসায়

আরও পড়ুন

পেঁয়াজ কেজিতে বাড়ল ১০ টাকা

চাল, ডাল, তেল, চিনির বাড়তি দামের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দাম। এর সঙ্গে চলতি সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। এ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ভোক্তাসাধারণ। বিক্রেতারা বলছেন, শীত মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষ। গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরো কিছুদিন সময় লাগবে। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। অন্যদিকে চলতি সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে তিন টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর, কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম এখনো নাগালের মধ্যে রয়েছে। চলতি সপ্তাহে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। রাজধানীর মুগদা, মানিকনগর, মালিবাগ, সেগুনবাগিচাসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। তবে কোথাও কোথাও ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, যাঁদের আগের কেনা রয়েছে তাঁরা এ দামে বিক্রি করতে পারছেন। নতুন করে পাইকারি বাজার থেকে যাঁরা কিনে আনছেন, তাঁরা বেশি দামে বিক্রি করছেন। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। টিসিবির হিসাবে এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ। মুগদা বাজারের বিক্রেতা মোতালেব কালের কণ্ঠকে বলেন, ‘গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরো কিছুদিন লাগবে। শীতকালীন পেঁয়াজ বেশিদিন রাখা যায় না। এ কারণে বাজারে সরবরাহ কম। তাই দাম কিছুটা বেড়েছে। আবার মাসখানেক পরে কমে যাবে।’ আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ২০–২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। তবে আদা–রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি ও আমদানি করা আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকা কেজি। রসুন ৬০ থেকে ১৩০ টাকা কেজি। বড় দানার মুসর ডাল ৬৫ থেকে ৭০ টাকা কেজি, ছোট দানার মসুর ডাল ১০০ থেকে ১৩০ টাকা কেজি। ছোলা ৭০ থেকে ৮০ টাকা কেজি। চিনি ৭০ টাকা কেজি। কোনো কোনো বাজারে সাদা চিনি ৬৫ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে আরেকটু। সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটারে এক টাকা বেড়ে ১২১ টাকায় বিক্রি হচ্ছে। পাম সুপারের দাম বেড়েছে লিটারে তিন টাকা, বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা। গরমে পাম লুজের চাহিদা বেড়েছে। তবে দাম লিটারে দুই টাকা কমে ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। সরু চালের দাম কেজিতে এক টাকা বেড়েছে। আগে যে মানের চাল ৬৫ টাকা কেজিতে পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ৬৬ টাকা। অবশ্য বেশির ভাগ সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। বাজারে যথেষ্ট কমেছে কাঁচা মরিচের দাম। ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। আলুর দাম আগের মতোই ২০ টাকা কেজি, টমেটো ১৫ থেকে ৩০ টাকা কেজি, গাজর ৩০ থেকে ৪০ টাকা কেজি, শিম ৪০ থেকে ৫০ টাকা কেজি, বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কিন্তু লেবুর দাম ভোগাচ্ছে ভোক্তাদের। ছোট আকারের লেবুর হালিও এখন ৫০ থেকে ৬০ টাকা। মানিকনগর বাজারের সবজি বিক্রেতা আনোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘গরমে মানুষের লেবুর শরবত খাওয়া বেড়েছে। আবার করোনা বাড়তে থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে মানুষ বেশি বেশি লেবু কিনছে। বিপরীতে মৌসুম শেষ হওয়ায় লেবুর সরবরাহ অনেক কম। চাহিদা ও জোগানের ঘাটতিতে দাম বেড়েছে।’ বাজারে মুরগি ও গরুর মাংসের দাম বাড়লেও ডিমের দাম নাগালে আছে। ডিমের ডজন ৮২ থেকে ৮৫ টাকা। মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা ডজন।

আরও পড়ুন

বিশ্বের তরুণ নেতার তালিকায় মাশরাফি

ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বের তরুণ নেতাদের তালিকায় স্থান দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ)। সুইজারল্যান্ডভিত্তিক এই বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গত বুধবার এই বছরের তালিকা প্রকাশ করে। তালিকায় এশিয়ার সেরা ১০ ও বিশ্বের ১১২ জন তরুণ নেতার মধ্যে স্থান পেয়েছেন মাশরাফি। এর মাধ্যমে তিনি ৪০ বছরের কম বয়সী বিশ্বনেতাদের কাতারে অন্তর্ভুক্ত হলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক একজন রাজনীতিবিদও। ক্ষমতাসীন দলের মনোনয়ন নিয়ে গত সংসদ নির্বাচনে নড়াইল–২ আসন থেকে নির্বাচিত হন তিনি। নিজ এলাকার উন্নয়নে তিনি খুবই তৎপর। তাঁর সেই ভূমিকার স্বীকৃতি দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। উল্লেখ্য, ডাব্লিউইএফ প্রতিবছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শাসনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণ নেতাদের নিয়ে ‘ইয়াং গ্লোবাল লিডারস’ তালিকা তৈরি করে। ৪০ বছরের কম বয়সীরাই এই তালিকার জন্য বিবেচিত হন। মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্ব অর্থনৈতিক ফোরাম লিখেছে, ক্রিকেটের বাইরে মাশরাফি বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নড়াইলের মানুষের দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন

শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্ব দরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন’: আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম!

বগুড়ার শেরপুরে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

আরও পড়ুন

২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host