1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

ভোটে জিতেই আঘাতের প্রতিশোধ নেব: মিমি চক্রবর্তী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৬৯ সময় দর্শন

নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী জানালেন, ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব গত বেশকিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী৷

গত মঙ্গলবার (১৬ মার্চ) বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোতে অংশগ্রহণ করেন তিনি ৷

রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ”যারা কাজ করেছেন, তারা এবারও নির্বাচনে জিতবেন ৷ যারা দল ছেড়েছেন তারা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।”

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যারা কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেন মিমি। তবে এই প্রতিশোধের অর্থ যে দাঙ্গা নয়, তাও স্পষ্ট করেন তিনি৷  ‘প্রতিশোধ’ অর্থে আরও বেশী করে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন মিমি। যাদবপুর লোকসভার সাতটি বিধানসভা আসনেই তৃণমুল প্রার্থীরা জিতবেন বলেও আশা প্রকাশ করেন সাংসদ-অভিনেত্রী ৷

বিজেপিকে কটাক্ষ করে মিমির বক্তব্য, ”মানুষের জন্য কাজ না করে নির্বাচনে জেতা যায় না ৷ যারা তৃণমুল ছেড়েছেন তাদের উদ্দেশ্যে অল দ্যা বেস্ট”।  জানা যাচ্ছে, এই কেন্দ্রে সাবেক বিধায়ক নির্মল মণ্ডলকে বয়সজনিত কারণে এবার প্রার্থী করেনি তৃণমূল ৷ নির্মল মণ্ডল এবার প্রার্থী না হওযায় দলের একটা অংশ ক্ষুব্ধ ৷ নির্মল মণ্ডল প্রকাশ্যে কিছু না বললেও এখনও তিনি দলের হয়ে প্রচারে নামেননি। এদিকে, এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষনা করেনি ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host