1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

বঙ্গবন্ধুকে নিয়ে চার শিল্পীর গান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৪২ সময় দর্শন

হে মহান প্রিয় নেতা, মুক্তির প্রণেতা/ শুভ জন্ম বঙ্গবন্ধু, শুভ জন্ম পিতা/ হে মহান প্রিয় নেতা, মুক্তির প্রণেতা/ শুভ জন্ম বঙ্গবন্ধু, বীরবাঙালির পিতা- এমনই কথামালায় আবেগমাখা এক গান প্রকাশ হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গণসংগীতের আদলে তৈরি গানটি আগামীকাল ১৭ মার্চ থেকেই শোনা যাবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গানটি গেয়েছেন চার শিল্পী- প্রদীপ কুমার, পরান, তাসনুভ ও অতনু তিয়াস।

গানটি লিখেছেন এবং সুর করেছেন কবি ও গীতিকবি অতনু তিয়াস। গানের সংগীতায়োজন করেছেন তাসনুভ ও বুলেট।

গানটি প্রসঙ্গে অতনু তিয়াস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে গানটি বেঁধেছিলাম ২০১৯ সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অনন্ত ভালোবাসা প্রকাশই গানটির মূলকথা। সব শ্রেণি-পেশা ও বয়সের শ্রোতারা যেন বঙ্গবন্ধুকে ভালোবেসে গানটি উপভোগ করেন এবং গাইতে পারেন সেই ভাবনা নিয়েই চেষ্টা করেছি।’

গানটি সম্পর্কে শিল্পী পরান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাকে নিয়ে গাওয়া গানে আমার মতো ক্ষুদ্র মানুষের অংশগ্রহণ ভীষণ আনন্দের। বাংলা ভাষাভাষী একজন শিল্পী হিসেবে এই গান আমার শিল্পীজীবনের গৌরব।’

শিল্পী প্রদীপ কুমার বলেন, ‘এমন একটা গানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে খুব ভালো লাগছে। গানটি শ্রোতাদের ভালো লাগলে তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’

শিল্পী তাসনুভ বলেন, ‘গানটা আমার কাছে গুরুত্বপূর্ণ দুটি কারণে। প্রথমত এটা একটা বড় পরিসরের কাজ এবং কাজটা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যিনি আমাদের জাতির জনক। দ্বিতীয়ত, এটা প্রথম কোনো গণসংগীত যার মিউজিক রক ঘরানার, কিন্তু কথায় ও সুরে রয়েছে সোঁদামাটির ঘ্রাণ। গানটিতে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই গর্বিত। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

অতনু জানান, আগামী ১৭ মার্চ গানটি লিরিক্যাল ভিডিও আকারে কয়েকটি টিভি চ্যানেল ও অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host