1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

বিশ্বে ছয় ধরণের করোনা রোগের সন্ধান পেয়েছে গবেষকরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৮৮ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্ব অস্বস্তিতে পড়েছে। উপরন্ত বিশ্বে ছয় ধরণের করোনা রোগের সন্ধান পেয়েছে গবেষকরা। তারা বলছেন, করোনার কারণেই এ ছয় ধরনের রোগের সৃষ্টি হয়েছে।

লন্ডনে কিংস কলেজের বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা ছয় ধরনের কোভিড-১৯ রোগের সন্ধান পেয়েছেন। ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে তারা এগুলোকে আলাদা করেছেন।

গবেষকরা বলছেন, করোনায় একেক ধরনের রোগে সংক্রমণের তীব্রতা একেক রকমের। এসব থেকে বোঝা যায় শ্বাস প্রশ্বাস গ্রহণে কার কি ধরনের সাহায্যের প্রয়োজন।

গবেষকদের পাওয়া ছয় ধরণের করোনা রোগ:

১. ফ্লুর মতো, জ্বর নেই: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, পেশীতে ব্যথা, কাশি, গলা ব্যথা, বুকে ব্যথা, জ্বর নেই।

২. ফ্লুর মতো, জ্বর আছে: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, গলা ব্যথা, গলা ভাঙা, জ্বর, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া।

৩.গ্যাস্ট্রোইনটেসটিনাল: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া, গলা ব্যথা, বুকে ব্যথা, কাশি নেই।

৪. গুরুতর মাত্রার বিচারে এক, ক্লান্তি ও দুর্বলতা: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা।

৫.গুরুতর মাত্রার বিচারে দুই, বিভ্রান্তি: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা।

৬. গুরুতর মাত্রার বিচারে তিন, পেট ও শ্বাস প্রশ্বাসজনিত: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা, শ্বাস কষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host