1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ৫ হাজার পিচ ইয়াবাসহ সহোদর ভাই বোন গ্রেফতার

নজরুল ইসলাম উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩২৬ সময় দর্শন

৫ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সহোদর ভাই বোনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলেন, উপজেলার এনায়েতপুর আদর্শগ্রামের বাহাদুর রহমানের ছেলে রাসেল (২৮) ও তার সহোদর বোন রাশেদা খাতুন (২৬)। রোববার উল্লাপাড়া মডেল থানা পুলিশ পৌর শহরের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ভাই বোনকে গ্রেফতার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, কক্সবাজার থেকে ইয়াবারসহ ওই দুই ভাইবোন উল­াপাড়ায় আসার গোপন খবরের ভিত্তিতে ভোরবেলা থেকেই শ্রীকোলা বাসস্ট্যান্ডে পুলিশের চেকপোস্ট বসানো হয়। একটি বাস থেকে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেল। এসময় ওই দুই ভাইবোনের দেশ তল্লাশী করে ৫হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে উল­াপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host