1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

অনলাইনে ৫০ টাকায় দেখা যাবে নিষিদ্ধ সিনেমা ‘মেকআপ’

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৫৬ সময় দর্শন

ছবিটি ‘অপ্রদর্শনযোগ্য’ বা ‘নিষিদ্ধ’। অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি এমনই সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ছবির কোনো দৃশ্য বা সংলাপ সম্পাদনার সুযোগ না দিয়েই বোর্ড ছবিটির মুক্তি নিষিদ্ধ করেছিল।

হলে না এলেও এটি অনলাইনে দেখাতে সমস্যা নেই বলে জানান নির্মাতা অনন্য মামুন। সেজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন।

মামুন বলেন, ‘যারা ‘মেকআপ’ সিনেমাটি দেখতে আগ্রহী তারা আগামী ২১ মার্চ থেকে আই থিয়েটার অ্যাপে দেখার সুযোগ পাচ্ছেন। সেদিন ছবিটি মুক্তি পাচ্ছে। সেখানে মাত্র ৫০ টাকার অনলাইন টিকিট কেটে ছবিটি দেখা যাবে।’

জানা যায়, ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে সিনেমাটি দেখানো হবে।

সম্প্রতি এতে চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগ এনেছিল সেন্সর বোর্ড। বোর্ডের সচিব মমিনুল হক বলেছিলেন, ‘জনসাধারণের মাঝে ছবিটি প্রদর্শনযোগ্য নয় বলে সর্বসম্মতিক্রমে (সেন্সর বোর্ডের সদস্য) সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড।

এদিকে গতকাল (১২ মার্চ) অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘মেকআপ’ সিনেমার একটি থিম পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘চোরকে চোর বলতে পারব না, তা তো হতে পারে না। আমার ভাষা কেড়ে নেয়ার অধিকার কারও নেই…।

ঢাকাই চলচ্চিত্র শিল্পীদের জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মেকআপ’।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host