1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

খানমরিচ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৪২ সময় দর্শন

দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে সংবর্ধনা দিয়েছেন।আজ শনিবার বিকালে চন্ডিপুর দাখিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাঁনমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা পারভীন পাখি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আসলাম আলী, মহিল জেলা পরিষদের সদস্য গুলশান আরা পারভীন লিপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হাসান আরিফ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host