1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

চ্যাম্পিয়ন্স লিগ এবার বাদ পড়লো মেসির বার্সা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৬৯ সময় দর্শন

একদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। এবার একই পথে পা বাড়াল লিওনেল মেসির ক্লাব বার্সোলোনা। বুধবার রাতে বাদ পড়েছে তারাও।

বার্সেলোনা-পিএসজি মধ্যকার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মাউরিও সারির শিষ্যদের।

প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। তাই সেরা আটে উঠা তাদের পক্ষে এতটাও সহজ ছিল না। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে দ্বিতীয় লেগে মেসিদের দরকার ছিল ৪ গোল ব্যবধানে জয়। কিন্তু ব্যর্থ বার্সা শিবির। আর ১৪ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে উঠা বার্সেলোনা অষ্টাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ সুযোগ পায় দলটি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দেম্বেলের নেওয়া কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান কেইলর নাভাস। রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষকের নৈপুণ্যে ২৩তম মিনিটে আবারও বেঁচে যায় পিএসজি।

এরপর ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোলের স্বাদ পায় স্বাগতিকরাই। এ সময় বাঁ দিক থেকে ক্রস বাড়ান কুরজাওয়া, বল সরাসরি গোলররক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের হাতে। কিন্তু এর ফাঁকে ডি-বক্সে ক্লেমোঁ লংলের বাধায় পড়ে যান মাউরো ইকার্দি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে।

৩৭তম মিনিটে পেদ্রির ছোট পাসে ফাঁকা জায়গা পেয়ে আচমকা শট নেন বার্সেলোনা অধিনায়ক। বুলেট গতিতে বল খুঁজে নেয় ঠিকানা। ফলে ১-১ গোল ব্যবধানে সমতায় থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের খেলায় বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল সফরকারীরা। কিন্তু ফিনিশিং ভালো না হওয়ায় আর গোল করা হয়নি মেসিদের। আর শেষ দিকের খেলা আরও ঝিমিয়ে পড়ে। কারো মধ্যেই দেখা যায়নি গোল করার তাড়া। ড্র ম্যাচে জয়ের আনন্দে মাঠ ছাড়ে প্রতিযোগিতার গতবারের রানার্সআপ পিএসজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host