1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

বিএনপি সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করবে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৩৩ সময় দর্শন

ডিডিএন নিউজ ডেস্ক : বিএনপি সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে । গত শনিবার  রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল এ বৈঠকে কমিটির  নীতি নির্ধারক সদস্যরা অংশ নেন।

বৈঠকে নির্বাচনের কমিশনের বিধি অনুযায়ী দলের প্রতিটি কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার ওপরও জোর দিয়েছেন নেতারা। ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ছাত্রদল ও ড্যাবের কমিটি হয়েছে সরাসরি ভোটের মাধ্যমে। ব্যালটের মাধ্যমে প্রতিনিধিরা ভোট প্রদান করে সংগঠন দুটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

বৈঠকে করোনা পরিস্থিতিসহ আরও বেশ কয়েকটি ইস্যুতে শীর্ষ নেতারা আলোচনা করেছেন। শাহজাহান সিরাজ ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host