1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

পাঁচ নতুন মুখ জাতীয় ফুটবল দলে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৯০ সময় দর্শন

নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। এই ক্যাম্পের জন্য জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ২৪ জনের নাম ঘোষণা করেছেন। যেখানে নতুন মুখ ৫টি। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দল থেকে ৭ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সেখানে একজন ছাড়া বাকিরা সবাই নতুন।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়া অংশ নেবে কিরগিজস্তান।

আই লিগ খেলতে অধিনায়ক জামাল ভূঁইয়া এখন কলকাতায় রয়েছেন। কলকাতা মোহামেডানের হয়ে খেলা এই মিডফিল্ডারকে নিয়েই দল ঘোষণা করেছেন জেমি।

গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৯ জন। তারা হলেন- তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, রবিউল হাসান, আতিকুর রহমান ফাহাদ, ইয়াসিন খান, এমএস বাবলু, পাপ্পু হোসেন ও নাবিব নেওয়াজ জীবন।

ক্যাম্পে ডাক পাওয়া নতুনরা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মো. ইমন, মেহেদি হাসান, ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল ও মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ।

২৪ সদস্যের দল

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ।

মিডফিল্ডার: মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি , রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা।

ফরোয়ার্ড: মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host