1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার

চাটমোহরে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৫৬ সময় দর্শন

এস এম মাসুদ রানা,চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত দশটা থেকে এগারোটার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪০)। তিনি উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে এগারোটার পর বাড়ি ফিরে ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কারা, কি কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত গৃহবধূর দুই ছেলে রয়েছে। তবে তারা বাড়িতে থাকেন না।

এ ঘটনায় রবিবার মধ্যরাতে কল্পনা রানীর স্বামী নিরাঞ্জন পাল নিরু ও সোমবার (২০ জুলাই) সকালে তার ব্যবসায়ী পাটনার গোবিন্দ পাল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host