1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৫১ সময় দর্শন

অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন কাদির নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহত শাহীন বগুড়ার ধুনট উপজেলার বেড়াবাড়িয়া এলাকার জমশেদ আলীর ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত ছিলেন।

রোববার ভোরে উপজেলার লালপুর হল মোড় এলকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে শাহীন ঈশ্বরদী থেকে তার কর্মস্থল রাজশাহীর পবায় যাওয়ার জন্য মোটসাইকেলযোগে বের হন। তিনি লালপুর হল মোড় এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রাকের সঙ্গে তার মু্খোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাহিন। পরে এলাকাবাসী শাহিনকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাটিবাহী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host