1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

আতঙ্কে চার তলা থেকে লাফিয়ে পড়ে নার্স আহত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৫৬ সময় দর্শন

রাজধানীর মালিবাগ মৌচাক এলাকায় অবস্থিত ড. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস হোটেলের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কে চার তলা থেকে লাফিয়ে পড়ে সুইটি নামের এক নার্স আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ড. সিরাজুল হাসপাতালে নার্সেস হোস্টেলের তিন নম্বরের ছয় তলা ভবনের নিচ তলার সুইচ বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে পুরা ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ১০টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হাসপাতালটি থেকে হঠাৎ বিকট শব্দে এলাকায় আলোর ঝলকানি দেখা যায়। এরপরই আশপাশের ভবনে হৈ-হুল্লোড় শোনা যায়। এ সময় হাসপাতালটিতে আটকেপড়া নার্সসহ অন্যরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। আতঙ্কে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। দ্রুত সেখানে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host