1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

মোস্তাফিজকে নিয়ে যা বললেন রাজস্থান চেয়ারম্যান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৪৮ সময় দর্শন

দেশ নাকি আইপিএল? দেশের খেলা রেখে সাকিব আল হাসানের আইপিএল বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা এখনও চলছে। তবে মোস্তাফিজুর রহমান এতটা ঝুঁকি নিতে চাননি। এবার তিনি আইপিএলে পেয়েছেন নতুন দল, রাজস্থান রয়্যালস। তবে মোস্তাফিজ সাফ জানিয়ে দিয়েছেন, দেশের খেলা থাকলে আইপিএলে যাবেন না তিনি।

মোস্তাফিজকে কিনে কি তবে ভুল করেছে রাজস্থান রয়্যালস? ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কী ভাবছে? আজ (বৃহস্পতিবার) হঠাৎ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঝটিকা সফরে আসেন রাজস্থানের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর। তিনি কথা বলেছেন মোস্তাফিজ ইস্যুতেও।

রঞ্জিতও মনে করেন, দেশের হয়ে খেলা আগে। তবে যদি জাতীয় দলে ডাকা না হয়, তবে মোস্তাফিজের জন্য রাজস্থান রয়্যালসের দরজা খোলা আছে, জানালেন দলটির চেয়ারম্যান।

মোস্তাফিজকে নিয়ে রঞ্জিত বলেন, ‘আশা করি সে আমাদের হয়ে খেলবে। যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস। ফিজ’কে (মোস্তাফিজুর রহমান) আমরা আমাদের দলে নিয়েছি, তার জন্য আমরা বিড করেছি। সম্ভবত সে খেলবেও। কিন্তু দেশের প্রতি তার দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস। অতএব দেখি কী হয়।’

রাজস্থান চেয়ারম্যান যোগ করেন, ‘আমার ধারণা সে জাতীয় দলে ডাক পাবে। যদি সেটা না হয়, আমরা তো আছিই। একটি বিষয় হল, এদেশে আমাদের বেশ ভালো ফ্যান বেইস আছে। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের পরেই আমাদের ফ্যান বেইস তিন নম্বরে। অতএব আমরা বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে আমাদের ফ্যান বেইস বাড়াতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host