1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

নোয়াখালীতে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৪২ সময় দর্শন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূকে (২০) বসত ঘরের সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় গৃহবধূর দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ মার্চ) দুপুরের দিকে গ্রেপ্তার ৩ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস।

আসামিরা হলেন— ফজর আলী প্রকাশ হেলাল (২৫), মো.মিরাজ (২৮), মো. নেজাম (৫০)।

ভুক্তভোগীর অভিযোগ ও পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে গৃহবধূ (২০) তার স্বামীসহ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওই গৃহবধূ ঘরের বাহিরে গেলে কিছু বুঝে উঠার আগেই ফজর আলী প্রকাশ হেলাল তার মুখ চেপে ধরে ভিকটিমের বাড়ির পশ্চিম পার্শ্বে সাহাব উদ্দিন প্রকাশ কালুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়।

এসময় একই এলাকার  আব্দুর রহীমের ছেলে মো. মিরাজ, মৃত মোয়াজ্জম হোসেনের ছেলে ফজর আলী প্রকাশ হেলাল ও মৃত খোরশেদ আলমের ছেলে মো. নেজাম গৃহবধূকে ধর্ষণ করে তাকে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মঙ্গলবার (২ মার্চ) রাতে ৩ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

থানা পরিদর্শক আরও জানান, মামলার আলোকে আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host