1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

বিশ্বকাপের ৮ মাস আগেই অধিনায়ক ঠিক করেছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬৪ সময় দর্শন

নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে গেছে অস্ট্রেলিয়া। এরপর থেকেই শুরু হয়ে গেছে সমালোচনা। দুই ম্যাচে মোট ১৩ রান (১ ও ১২) করা অধিনায়ক অ্যারন ফিঞ্চের ওপর দিয়েই বেশি যাচ্ছে ঝড়টা। কেউ কেউ তার অধিনায়কত্ব নিয়েও তুলছেন প্রশ্ন।

তবে ভিন্ন কথাই ভাবছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজম্যান্ট। এখন দুই ম্যাচ খারাপ করলেও, ফিঞ্চের ওপর আস্থা হারাননি নির্বাচকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় ৮ মাস আগেই তারা জানিয়ে দিলেন, অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকবেন ফিঞ্চ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম মেলবোর্ন হেরাল্ড সানকে সরাসরিই এ কথা বলেছেন অস্ট্রেলিয়া দলের তিন নির্বাচকের একজন জর্জ বেইলি। ফিঞ্চের অফফর্ম নিয়ে তারা চিন্তিত নন বলেও জানিয়েছেন।

বেইলি বলেছেন, ‘ফিঞ্চের গড় দারুণ। সে এখন দলের অধিনায়ক এবং সামনের বিশ্বকাপেও সে-ই অধিনায়ক থাকবে। তার ব্যাপারে চলা আলোচনা আমার কাছে বেহুদা কথাবার্তাই মনে হচ্ছে।’

নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য বেইলি যত সহজে কথাটি বলেছেন, আলোচনা ঠিক ততটাও সহজ নয়। সাবেক নির্বাচক মার্ক ওয়াহ পর্যন্ত মত দিয়েছেন ফিঞ্চকে বাদ দেয়ার পক্ষে।

ওয়াহ বলেছেন, ‘তার (ফিঞ্চ) কাজ হলো রান করা। কোনো ব্যাটসম্যানই রান না করে দলে টিকে যাওয়ার লাইসেন্স রাখে না। সেটা হোক অধিনায়ক বা অন্য কেউ।’

ফিঞ্চ বিন্দুমাত্র ছাড় পাননি মিডিয়ার কাছ থেকেও। সিডনি মর্নিং হেরাল্ড তাদের প্রতিবেদনে লিখেছিল, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জায়গা নিশ্চিত করার দৌড় থেকে ছিটকে পড়ছেন ফিঞ্চ।

তবে বেইলি ঠিকই পাশে দাঁড়িয়েছেন অসি টি-টোয়েন্টি অধিনায়কের। তিনি বলেছেন, ‘সে খানিকটা আঁটসাঁট অবস্থায় ছিল। তবে সঠিক কাজগুলো করতে চেষ্টা করেছে এবং মেলবোর্ন রেনেগেডসের তরুণ দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host