1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নাসিরের প্রেমিকার তালিকায় অভিনেত্রী মিম!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৪ সময় দর্শন

শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। স্বামী সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। এবার আলোচিত ক্রিকেটার নাসির ইস্যুতে আলোচনায় মিম। নেট দুনিয়ায় তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে। এমনটি মিডিয়া পাড়ার অলিতে গলিতেও শোনা যাচ্ছে মিমকে নিয়ে কানকথা।

কেউ বলছেন, ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম ছিল মিমের। আবার কেউ বলছেন, নাসির সাবেক প্রেমিকার তালিকায় ছিল মিমের নাম। এসব কানে যাচ্ছে মিমেরও, এতে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম। লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে বুঝলাম না।’

স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাইলে মারিয়া মিম রোববার (২১ ফেব্রুয়ারি) সময়নিউজকে বলেন, ‘আরে সবাই বিরক্ত করে ফেলছে। নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার সঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর যন্ত্রণা শুরু হয়েছে। সবাই ইনবক্সে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। আমি কি করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) উত্তরার একটি রেস্তোরাঁয় পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আকদ সম্পন্ন করেছেন নাসির। শনিবার (২০ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে তাদের। ওদিকে, ২০ ফেব্রুয়ারি সারাদিন আলোচনায় ছিলেন নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মি। আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। ২০১১ সালে রাকিবকে বিয়ে করেন তামিমা। এ দম্পতির এক কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host