1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

ভাগ্নিকে ধর্ষণের দায়ে খালু আটক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪৩ সময় দর্শন

ময়মনসিংহের তারাকান্দায় ভাগ্নিকে অপহরণ ও ধর্ষণের দায়ে রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এসআই আব্দুস সবুরের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মানিকগঞ্জ হতে আসামী রুবেল মিয়াকে বুধবার রাতে আটক করে। এরপর রুবেলের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে ভিকটিমকে নারায়ণগঞ্জ হতে উদ্ধার করা হয়। আসামি রুবেল মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

জানা যায়, রাঙ্গামাটি জেলার বরকল থানার কুরকুটিছড়ি সাকিনের মো. আব্দুল মজিদের ছেলে মো. আব্দুল গণি পরিবারসহ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামে শ্বশুর লাল হোসেন বেপারীর বাড়িতে বসবাস করতো। সে সুবাদে তার ভায়রা রুবেল মিয়া তাদের বাড়িতে আসা যাওয়া করতো। এরই সূত্র ধরে রুবেল তার ভায়রার ১৩ বছর বয়সী মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে রুবেল মিয়া তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে তার বাবা আব্দুল গণি বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলায় রুবেলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host