1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় মেয়েকে পুড়িয়ে মারলো পরিবার!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬২ সময় দর্শন

ভারতের উত্তরপ্রদেশে ভাড়াটে খুনি দিয়ে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, পরিবারের সম্মান রক্ষার্থে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সোমবার এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তরুণীর বাবা, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ওই তরুণীর নাম রঞ্জনা যাদব। ভিন্ন ধর্মের যুবককে ভালোবাসায় তাকে জ্যান্ত পুড়িয়ে মারতে দেড় লাখ রুপি দিয়ে বরুণ তিওয়ারি নামের এক সন্ত্রাসীকে ভাড়া করে মেয়েটির পরিবার।

ভাড়াটে খুনি বরুণ তিওয়ারিকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ। হত্যার শিকার তরুণরি বাবা পুলিশের কাছে মেয়েকে ভাড়াটে খুনি দিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন।

পুলিশকে তিনি বলেন, তার মেয়ে এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করছিল। নিষেধ করার পরও ফিরে না আসায় ছেলে ও জামাতাকে সঙ্গে নিয়ে মাহুলি গিয়ে ওই খুনিকে ভাড়া করে আনা হয়।

মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে করে মরুভূমির কাছে জিগিনা নামে একটি গ্রামে নিয়ে ঘরে বন্দি করে তাতে আগুন ধরিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host