1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

রেকর্ড জয়ে সিরিজে ফিরল ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক: চেন্নাইয়ের স্পিনসহায়ক উইকেটের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত। অশ্বিন ও অভিষিক্ত আকসার প্যাটেলের নৈপুণ্যে ইংলিশদের মাটিতে নামাল ভারত। রেকর্ড ব্যবধানে টেস্ট জিতে সিরিজে সমতা আনলেন স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়।

টেস্টে দলটির বিপক্ষে রানের দিকে এটি ভারতের সবচেয়ে বড় জয়। রানের বিচারে এশিয়ায় ইংল্যান্ডও এর চেয়ে বড় ব্যবধানে হারেনি আর কোনো দলের বিপক্ষে।

এর আগে ব্যাট হাতে দুই ইনিংসে আলো ছড়ান রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই পেলেন সেঞ্চুরির দেখা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছাপ রাখলেন অশ্বিন। এ কারণে ম্যাচসেরাও হয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ৪৮২ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেন সফরকারীরা। টপ অর্ডারদের হারিয়ে চতুর্থ দিনে ইংলিশদের মিডল অর্ডাররাও কিছু করতে পারেননি। অশ্বিন-প্যাটেলদের বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে ৫৪.২ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেল জো রুটের দল।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মঈন আলি। ৩৩ রান আসে অধিনায়ক রুটের ব্যাট থেকে। বাকিরা কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। তিনটি নিয়েছেন অশ্বিন আর দুটি কুলদীপ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩২৯

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৩৪

ভারত ২য় ইনিংস: ২৮৬

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮২) ৫৪.২ ওভারে ১৬৪ (আগের দিন ৫৩/৩) (লরেন্স ২৬, রুট ৩৩, স্টোকস ৮, পোপ ১২, ফোকস ২, মইন ৪৩, স্টোন ০, ব্রড ৫*; ইশান্ত ৬-৩-১৩-০, প্যাটেল ২১-৫-৬০-৫, অশ্বিন ১৮-৫-৫৩-৩, সিরাজ ৩-১-৬-০, কুলদিপ ৬.২-১-২৫-২)।

ফল: ভারত ৩১৭ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: রবিচন্দ্রন অশ্বিন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host