1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপিয়ে ৩ কিলোমিটার হাঁটানো হলো নারীকে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৬ সময় দর্শন

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। কিন্তু তাতেও নিষ্কৃতি মিললো না। অন্য পুরুষের সঙ্গে প্রেমের ‘অপরাধে’ সাবেক শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপিয়ে তিন কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে। ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় এ ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভি।

ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হওয়ায় এমন বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তিকে কাঁধে চাপিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন ওই নির্যাতিতা। তার পেছন পেছন হাঁটছেন বেশ কয়েকজন যুবক। তাদের হাতে লাঠি ও ব্যাট। তারা ওই নারীকে নিয়ে হাসি-ঠাট্টা করছেন। এছাড়া বাইক নিয়ে ওই নারীর পেছনে যেতে দেখা যাচ্ছে কয়েকজনকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় মামলা দায়েরের পর এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতিতার অভিযোগ, স্বামীর সম্মতি নিয়েই তাদের বিচ্ছেদ হয়েছে। তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কেও ছিলেন। গত সপ্তাহে, সাবেক স্বামীর পরিবারের লোকজন বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় এবং প্রকাশ্যে এভাবে লাঞ্ছনা করে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালের এপ্রিলেও এই রাজ্যে আদিবাসী অধ্যুষিত গ্রামে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ‘অপরাধে’স্বামীকে কাঁধে নিয়ে ঘোরার শাস্তি দেয়া হয়েছিল এক নারীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host