1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

নায়িকার ধমক খেয়ে সারারাত নাচের অনুশীলন করেছেন শাহরুখ ও সালমান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৮ সময় দর্শন

বলিউডের দুটি উজ্জ্বল নক্ষত্রের নাম শাহরুখ এবং সালমান। তাদের জনপ্রিয়তার কাছে পরিচালক, প্রযোজকদেরও কথা চলে না। তারা যেভাবে চান সেভাবেই শুটিং এগিয়ে চলে। কিন্তু একবার এক নায়িকার ধমকে তারা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন। পরদিন একদম চুপচাপ শুটিং করেছিলেন।

১৯৯৫ সালের চূড়ান্ত সফল ছবি ‘করণ-অর্জুন’। এই ছবিতে শাহরুখ এবং সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। প্রথম থেকেই ছবির শুটিং নিয়ে যথেষ্ট গা ঢিলেভাব নিয়ে চলছিলেন দুই খান। অনেক ক্ষেত্রেই তাদের জন্য একই দৃশ্য বারবার শুট করতে হচ্ছিল। কিন্তু শাহরুখ-সালমানের জনপ্রিয়তার দিকে তাকিয়ে তাদের কিছুই বলতে পারছিলেন না ছবির পরিচালক। মনে মনে বিরক্ত হলেও তাদের সহকর্মীরাও মুখে তা প্রকাশ করছিলেন না।

বাকিদের মতো দুই নায়কের উপর বিরক্ত ছিলেন ছবির নায়িকা মমতা কুলকার্নি। এই ছবিতে একটি নাচের শুটিংয়ের সময় শেষে বিরক্তি আর চেপে রাখতে না পেরে শাহরুখ-সালমানকে খুব বকাবকি করেন মমতা। ওই দৃশ্যে দুই খানের সঙ্গে মমতাকেও দেখা যাওয়ার কথা ছিল। এজন্য মমতা শুটিংয়ের বাইরেও খুব ভাল করে প্রশিক্ষণ নেন যাতে একটি টেকেই পুরো নাচের শুটিং শেষ হয়। কিন্তু হয়েছিলো ঠিক উল্টো। বারবার রি-টেক দিতে হচ্ছিল মমতাকে।

মমতা আগে থেকে নাচ অনুশীলন করলেও শাহরুখ এবং সালমান একেবারেই তা করেননি। উপরন্তু তারা শুটিংয়ের সময় কোরিওগ্রাফারের কাছে একটু করে শিখে শুট করছিলেন। ফলে বার বার তাদের রি-টেক দিতে হচ্ছিল। একটা সময়ের পর বেজায় রেগে যান মমতা। শুটিং সেটেই শাহরুখ এবং সালমানের উপর চিৎকার করে ওঠেন তিনি। সেটে হাজির সকলেই বিস্মিত হয়ে যান। বিস্মিত হয়ে যান শাহরুখ এবং সালমানও। মমতা যে এমন একটা কাজ করে বসতে পারেন তা ভাবতেই পারেননি দুই নায়ক।

পরদিন ফের শুরু হয় ওই নাচের শুটিং। সেদিন যা ঘটল তা দেখে এবার মমতার বিস্মিত হওয়ার পালা ছিল। সেদিন একটি মাত্র টেকেই নাচের শুটিং নির্ভূলভাবে শেষ করেন শাহরুখ এবং সালমান। কিন্তু মমতার নাচতে সমস্যা হচ্ছিল। তাকেই এবার রি-টেক দিতে হচ্ছিল। সেদিন সেটে কেঁদে ফেলেছিলেন মমতা। ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে নিজেই এই ঘটনার কথা জানিয়েছিলেন তিনি।

‘দিলওয়ালে’ ছবি মুক্তির সময় সালমানের বিগ বস-এ এসে ওই ঘটনার কথা বলেছিলেন শাহরুখ। ওই প্রথম নাকি কোনো নায়িকা তাদের ধমক দিয়েছিলেন এবং ধমক খেয়ে পরদিন রাত জেগে ভোর ৫টা পর্যন্ত দু’জন নাচের অনুশীলন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host