1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

বাংলাদেশ শুরুতেই দিকহারা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯৪ সময় দর্শন

ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ফিরে গেছেন কোন রান না করেই। এরপর নাজমুল হোসন শান্তও থিতু হতে পারেননি উইকেটে। ফিরে গেছেন মাত্র ৪ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই নিয়েছেন গ্যাব্রিয়েল। শুরুর ধাক্কা সামাল দিতে উইকেটে আছেন তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক।

এর আগে বাংলাদেশি বোলারদের চরম পরীক্ষা নিয়ে ৪০৯-এ থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এনক্রুমা বোনারের ৯০ আর জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।

প্রথম দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। সকালে খেলা শুরু হওয়ার পর কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান যোগ করে সফরকারীরা। দলীয় ২৬৬ রানে ফিরে যান এনক্রুমা বোনার। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতেই মেহেদী হাসান মিরাজের ঘুর্ণিতে পরাস্ত হয়ে ফিরে যান তিনি।

এরপর জুটি গড়েন আলজেরি জোসেফ ও জোশুয়া দ্য সিলভা। বাংলাদেশি বোলারদের হতাশ করে সচল রাখেন রানের চাকা। দু’জন মিলে গড়েন মূল্যবান ১১৮ রানের জুটি। তবে সিলভাকে ফিরতে হয় আক্ষেপ নিয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে তাকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। জোসেফের ব্যাট থেকে আসে ৮২ রান।

তবে এরপর টাইগার বোলাররা প্রতিপক্ষকে খুব বেশি এগোতেও দেননি। শেষ ২৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে ৪০৯ রানে অলআউট করেছে সফরকারীদের।

বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি করে উইকেট। এছাড়া সৌম্য এবং মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host