1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

প্রিয়াংকাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮৯ সময় দর্শন

বর্তমানে মার্কিন পপ তারকা নিক জোনাসের স্ত্রী তিনি। নিকের সঙ্গে বিয়ের পর বর্তমানে লস অ্যাঞ্জেলেসেই থাকছেন প্রিয়াঙ্কা। সেখানে থাকার সময়ই এবার নিজের বই ‘আনফিনিশ্ড’ প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। আনফিনিশ্ড প্রকাশের সময় টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে উপস্থিত হয়ে জীবনের একাধিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন পিগি। যার মধ্যে অন্যতম ‘ব্রাউন টেররিস্ট’ বলে পিগিকে আক্রমণের বিষয়টি।

প্রিয়াঙ্কা জানান, ২০১২ সালে ‘ইন মাই সিটি’ মুক্তির সময় যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের মুখে পড়েন তিনি। ওই সময় প্রিয়াঙ্কাকে ‘ব্রাউন টেররিস্ট’ বলে কটাক্ষ করা হয়। প্রিয়াঙ্কার মতো একজন বাদামি রঙের মানুষ যুক্তরাষ্ট্রে কী করছেন বলেও প্রশ্ন তোলা হয়।

পাশাপাশি ভারতে নিজের জায়গায় ফিরে গিয়ে প্রিয়াঙ্কা বোরকা পরুন বলে যেমন কটাক্ষ করা হয়, তেমনি তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় বলে জানান অভিনেত্রী। বিশ্বসুন্দরীর খেতাব জয়ের আগে যেমন বর্ণবিদ্বেষের মুখে পড়েন প্রিয়াঙ্কা, তেমনি ২০১২ সালে ইন মাই সিটি মুক্তির সময়ও তাঁকে বিভিন্নভাবে হেনস্তা করা হয় বলে জানান পিগি।

প্রসংগত প্রিয়াঙ্কাই যে প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি বর্ণবিদ্বেষের মুখে পড়েন, এমন নয়। এর আগে শিল্পা শেঠিকেও বর্ণবিদ্বেষের মুখে পড়তে হয়। ‘বিগ ব্রাদার’ নামে একটি জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে শিল্পাকে বারবার বর্ণবিদ্বেষের জেরে হেনস্তা করা হয়। যা সহ্য করতে না পেরে একসময় কেঁদে ফেলেন শিল্পা শেঠি।

বলিউড অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসার পর মন ভেঙে যায় ভারতীয়দের। যদিও বিগ ব্রাদারের ঘরের সমস্ত কটাক্ষ, আক্রমণকে সহ্য করে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পরে সেখান থেকে বের হন শিল্পা শেঠি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host