1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নওগাঁয় বিরোধের জেরে নিহত-২, আটক-১

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৭ সময় দর্শন

নওগাঁয় পারিবারিক বিরোধের জের ধরে ভাইয়ের শাবলের আঘাতে আপন বোনসহ অপর এক প্রতিবেশী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।

বুধবার বিকাল ৩টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষিতাড়া গ্রামের নিপেন সিং এর মেয়ে লিপি রানী (৩২) ও ভাদরন্ড গ্রামের জামিনি কান্তের ছেলে মনু (৫৫)।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, প্রদীপ সিং পারিবারিক বিষয় নিয়ে তার বোনের সঙ্গে কথা কাটাকাটি করেন। একপর্যায়ে প্রদীপ হঠাৎ উত্তেজিত হয়ে শাবল দিয়ে বোন লিপি রানীর (৩২) মাথায় আঘাত করেন। এসময় লিপি রানীকে বাঁচানোর জন্য মনু (৫৫) এগিয়ে আসলে তাকেও এলোপাতারী কোপাতে থাকে প্রদীপ। এতে দু’জনই মারাত্মক জখম হয়। শাবলের আঘাত মাথায় লাগার কারণে তাদের প্রচণ্ড রক্তক্ষরণ হয়।

গুরুতর অবস্থায় তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই মারা যায় লিপি রানী। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতিবেশী মনু। ঘটনার পর স্থানীয়রা প্রদীপকে আটক করে থানায় সোপর্দ করে। স্থানীয়রা জানায়, আটক প্রদীপ কিছুটা মানসিক ভারসাম্যহীন।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে হাজির হই। প্রদীপকে আটক করে থানায় নিয়ে আসি। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host