1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

গুছিয়ে সংসার করবেন প্রিয়াঙ্কার ঘরেই জ্যাকলিন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭৭ সময় দর্শন

এক সময়ে যেখানে ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সংসার, এখন সেখানেই বসবাস জ্যাকলিন ফার্নান্ডেজের। তবে যা ভাবছেন, ব্যাপারটা তেমন নয়। গোলমাল কিছু হয়নি। প্রিয়াঙ্কার পুরনো বাড়িতে থাকতে শুরু করেছেন জ্যাকলিন। বিগত কয়েক বছর ধরে মুম্বইয়ের বান্দ্রায় ভাড়া থাকছিলেন তিনি। এবার প্রিয়াঙ্কার বাড়িতেই গুছিয়ে সংসার করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

২০১৮ সালে আমেরিকার গায়ক নিক জোনসের সঙ্গে বিয়ে হওয়ার আগে পর্যন্ত প্রিয়াঙ্কা থাকতেন এই বাড়িতেই। ‘কর্মযোগ’ নামের বহুতলে এই রাজকীয় ফ্ল্যাটটি কোটি রুপির বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি জ্যাকলিন তাঁর নতুন বাসস্থানে এসেছেন। সেখানে একটি সুসজ্জিত বসার জায়গা এবং খোলামেলা বারান্দাও রয়েছে।

এই খবরে নেটিজেনরা আবার মজা করে বলছেন, নতুন বাড়িতে সংসার পাতার ধূম লেগেছে বলিউডে! ২০২০-র শেষের দিকে আলিয়া ভাট রণবীরের কাছাকাছি থাকার জন্য তাঁর বহুতল ভবনে একটি ফ্ল্যাট কেনেন। এর পরে শ্রীদেবী এবং বনি কপূরের কন্যাও নিজের জন্য জুহু এলাকায় ৩৯ কোটি রুপি দিয়ে বাড়ি কেনেন। সোনাক্ষীও সম্প্রতি নিজের বাসস্থান কেনার ‘স্বপ্নপূরণ’ করেন। মুম্বাইতেই একটি চার কামরার বিলাসবহুল ফ্ল্যাট কেনেন তিনি। এ বার নতুন বাড়িতে পা রাখলেন জ্যাকলিনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host