1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

মা হলেন অভিনেত্রী জান্নাতুল পিয়া

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১৯ সময় দর্শন

মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আজ রবিবার বিকেল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এই লাস্যময়ী।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী। তিনি বলেন, বর্তমানে মা ও ছেলে দুজনই ভালো আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।

এর আগে ঢাকাই শোবিজ তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়া ফেলেন পিয়া। গর্ভাবস্থায়ও আলোচনায় ছিলেন তিনি।  গর্ভকালীন মায়ের যত্নের প্রচলিত ধারণা অনেকটাই ভেঙে দিয়েছেন পিয়া। স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি।

২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। সুখের সেই দাম্পত্য জীবন এবার কানায় কানায় পূর্ণ হতে চলেছে সন্তানের আগমনে।

২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে শোবিজে যাত্রা করেন চট্টগ্রামের মেয়ে পিয়া জান্নাতুল। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভারচিত্রেও জায়গা করে নিয়ে দেশের মডেলিংয়ে অনন্য মাত্রা যোগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা।

উপস্থাপক হিসেবেও পেয়েছেন সাফল্য। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনাও করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host