1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

দিনমজুর স্বামীর প্রাণ গেল স্ত্রীর লাঠির আঘাতে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩২ সময় দর্শন

সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর হাতে এক দিনমজুর স্বামী খুন হয়েছেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাতে করা হয়েছে।শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে কোনো এক সময় তিনি খুন হন বলে ধারণা পুলিশের। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।

নিহতের নাম মোঃ আলেক মিয়া (৬৫)। তিনি উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। আলেক মিয়া থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে।

আলেক মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী পালিয়ে গেছেন। তবে শনিবার দুপুর পর্যন্ত দ্বিতীয় স্ত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান জাগো নিউজকে জানান, যেহেতু আলেক মিয়ার খুনের ঘটনার পর তার দ্বিতীয় স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধারণা করা হচ্ছে খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host