1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

‘নির্বাচনে জিততে মুসলিমদের ভোটের দরকার নেই বিজেপির’

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৯ সময় দর্শন

আসামে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও সাম্প্রদায়িকতার কার্ড খেলছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতা এবং স্বাস্থ্য, শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই খেলার নেতৃত্ব দিচ্ছেন। বুধবার সাম্প্রদায়িক এই কার্ড খেলতে গিয়ে শর্মা বলেন, নির্বাচনে জিততে মুসলিমদের ভোট দরকার নেই বিজেপির।

বিজেপির এই নেতা বলেন, নির্বাচনে জিততে আসামে বাঙালি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়ের ভোট দরকার নেই তার দলের। এসময় তিনি মুসলিমদের ‘মিয়া’ সম্বোধন করে বলেন, তারা ‘অসমীয়া সংস্কৃতি এবং ভাষা এবং এক ভারতীয় সংস্কৃতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ’ জানায়।শর্মা বলেন, তারা নিজেদের মিয়া হিসেবে পরিচয় দিতে শুরু করেছে। এই তথাকথিত মিয়া মানুষজন খুব সাম্প্রদায়িক এবং মৌলবাদী এবং তারা অসমীয়া সংস্কৃতি এবং ভাষা বিকৃত করার জন্য অনেক কর্মকাণ্ডে জড়িত। সুতরাং আমি তাদের ভোটে বিধায়ক হতে চাই না। তারা আমাকে ভোট দিলে আমি বিধানসভায় বসতে পারবো না।

কয়েকদিন আগে রাজ্য বিজেপির বিতর্কিত এই নেতা বলেন, মুসলিমরা আমাদের ভোট দেয় না। আমি আমার অভিজ্ঞতা থেকেই এই কথা বলছি। তারা আমাদের ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দেয়নি। মুসলিম বহুল আসনে বিজেপি ভোট পায়নি, অন্য আসনগুলোতে আমরা জিতেছি।

উল্লেখ্য, কিছুদিন আগেই আসাম সরকার রাজ্যের সব সরকারি মাদরাসা বন্ধ করে দেয়। সরকারি মাদরাসা বন্ধ করা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য দিয়েছিলেন তা আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আসামের অর্থমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে, ধর্ম শিক্ষা দেয়া সরকারের কাজ না। তাই আমরা মাদরাসা বন্ধ করে দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host