1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

তৃণমূল ছাড়ছেন অভিনেতা হিরণ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৪৫০ সময় দর্শন

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তৃণমূল ছাড়ছেন টলিউডের অভিনেতা ও যুব তৃণমূলের সহ-সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। দল ছাড়ার ইঙ্গিত দেয়ার সময় যিনি জানিয়েছেন, ‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব। বিজেপি (BJP) ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’

শনিবার (৩০ জানুয়ারি) দল বদলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ডালমিয়া, উত্তরপাড়ার দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের সাবেক বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও সেই সমীকরণের বাইরে নয়। বোলপুরের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও বেসুরো গাইবার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে তার দল ছাড়ার সম্ভাবনা শেষ হয়েছে বলেই মনে করা হচ্ছে।

কিন্তু শনিবার অমিত শাহ’র কাছ থেকে গেরুয়া পতাকা নিয়েছেন রুদ্রনীল ঘোষ। আগের দিন, শুক্রবার বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ সিরিয়ারের অভিনেতা কৌশিক রায়। এবার ফের গ্ল্যামার জগত থেকে আরেক দলবদলের সম্ভাবনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host