1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

তাড়াশে কৃষি বিভাগের পরামর্শে বোরো চাষ বেড়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৬৩৭ সময় দর্শন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আটটি ইউনিয়নের ফসলি মাঠে শুরু হয়েছে বোরো আবাদ। পুরোদমে প্রস্তুত বীজতলা ও ফসলি জমি। চলছে রোপণ কাজ। আবার কোন কোন মাঠে বীজ রোপন করেছেন প্রায় দু সপ্তাহ আগে। আর সরিষার জমিগুলোতে সরিষা তুলেই বোরো লাগাবেন কৃষকেরা। বাজারে ধান ও চালের দামও ভাল। আর এ কারণে ফুরফুরে মেজাজ নিয়ে বোরো আবাদে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া পুরোপুরি অনুকূলে। উন্নতমানের বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মাঠ পর্যায়ে চলছে নিবিড় তদারকি। প্রান্তিক চাষিদের প্রণোদনাও দেয়া হয়েছে। এসব কারণে এবার বোরোর আবাদ রের্কড ছাড়াবে।

 

তাড়াশ সদর গ্রামের কৃষক সাজেদুল ইসলাম বলেন, মাঠে আবাদ শুরু হয়ে গেছে। শীতের প্রকোপ ও কুয়াশা বেশি হলেও বীজতলার কোন ক্ষতি হয়নি। গতবছর ৩ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। এবছর ৭ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। বোরো ধানে ভালো লাভ পেয়ে এবার আগ্রহ বেড়েছে। তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, উপজেলায় গত বছরের তুলনায় এ বছর বোরো চাষে ঝুঁকছেন রেকর্ড সংখ্যক কৃষকরা। এ বছর উপজেলায় ২২ হাজার ৬শত ৬০ হেক্টর জমিতে হেক্টর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host