1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

খেলা বন্ধ অসময়ের বৃষ্টির জন্য

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৬০৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: শীতকালে অসময়ের বৃষ্টি। বেরসিক এই বৃষ্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বন্ধ রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ম্যাচের বয়স যখন ৩.৩ ওভার, তখনই বৃষ্টি নামে। দ্রুত মাঠকর্মীরা দৌড়ে এসে ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট।

বৃষ্টির আসার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা। বাংলাদেশের হয়ে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আউট হয়েছেন সুনিল অ্যামব্রিস।

টসের আগেও ভয় জাগিয়েছিল বৃষ্টি। টসের মিনিট ত্রিশেক আগে গুড়িগুড়ি বৃষ্টিতে তুলে ফেলা হয় পিচে পুতে রাখা স্ট্যাম্প, ঢেকে দেয়া হয় পাতলা কভার দিয়ে, বাইরে থেকে নিয়ে আসা হয় ভারী কভার, কুয়াশার কারণে আগে থেকেই জ্বলছিল ফ্লাডলাইটও। তবে সব শঙ্কা দূর হয়েছে দশ মিনিটের মধ্যে পূব আকাশে সূর্য উঁকি দিতেই।

প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে যথাসময়েই দশ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং পেলো ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host