1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নতুন করোনার সংক্রমণ ঠেকাতে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা ব্রিটেনে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৫৩৫ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে সোমবার (১৮ জানুয়ারি) থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে, ব্রিটেনে প্রবেশের পর থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে।

করোনার দ্বিতীয় থাবায় লণ্ডভণ্ড ব্রিটেনের সঙ্গে আগে থেকেই অর্ধশতাধিক দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।

তবে ফ্লাইট কিংবা সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ভাইরাসের ভয়াবহতা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে সরকারের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ব্রিটেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর দেওয়ান মাহাদী বলেন, ভারত ও বাংলাদেশের হাজার মানুষ ব্রিটেনে থাকেন। তাদেরকে অনেকে দেশের বাইরে অবস্থান করছে। সরকারের এই সিদ্ধান্ত লন্ডনে অবস্থানরত বাংলাদেশি পরিবারগুলোর মাঝ ভয় কাজ করবে।

নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যদি না তাদের পাঁচ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host