1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

‘বিয়ের কারণে ইনজুরি’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৯৮ সময় দর্শন

একজন ক্রিকেটার যখন ফর্মে থাকেন না তখন বাজে সমর্থকেরা তার পরিবার এবং ব্যক্তিজীবনকে আক্রমণ করে বসে। ভারতের বিরাট কোহলি কিংবা বাংলাদেশের সাকিব আল হাসান- সবারই এই  অভিজ্ঞতা আছে। এবার এমন অভিজ্ঞতার শিকার হলেন পাকিস্তানের পেসার হাসান আলী। উইকেট শিকারের পর তার যে উদযাপন, সে কারণেই নাকি বারবার চোটে পড়েন হাসান আলী। তাছাড়া এই চোট নাকি বিয়ের পর বেড়ে গেছে। এমন সব মন্তব্য শুনে বেজায় চটেছেন হাসান আলী।

পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী পেসার বলেছেন, ‘দুই ধরনের লোক আছে। কেউ দুঃসময়ে পাশে থাকে, কেউ সমালোচনার জন্যই স্রেফ সমালোচনা করে। ক্রিকেট পারফরম্যান্সের জন্য সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝি না, ব্যক্তিগত জীবনকে কেন সমালোচনার লক্ষ্য বানানো হয়। আমি নাকি বিয়ের কারণে চোটে পড়ছি, ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলছি। ওই লোকগুলোর কোনো ধারণাও নেই, ক্রিকেটারদের কতটা কঠিন সময়ের মধ্যে যেতে হয় এবং ক্যারিয়ারে কতটা ওঠা-নামা থাকে।’ 

প্রচণ্ড ক্ষোভ আর হতাশা প্রকাশ করে হাসান আলী বলেন, ‘দেশের হয়ে রক্ত, ঘাম ও চোখের জল উজার করে দেওয়ার পরও যখন কিছু মানুষ আমার পেশাদারিত্ব নিয়ে উদ্ভট ও অযৌক্তিক প্রশ্ন তোলে ও বিদ্রুপ করে, তখন সত্যিই খারাপ লাগে। আমি এমন অনেককে দেখেছি, তারা বলছেন যে উদযাপনের কারণে আমি চোট বাধাচ্ছি। হাস্যকর সব কথা। পিসিবির মেডিকেল টিম তো আমার উদযাপনে সমস্যা দেখে না! লোকে পছন্দ করুক আর না করুক, আমি এই উদযাপন চালিয়ে যাব।’

এরপর বারবার চোটে আক্রান্ত হওয়ার কারণ নিয়ে তিনি বলেন, ‘ওয়ার্কলোড অনেক বেশি হওয়াতেই এটা হচ্ছিল। পাকিস্তানের হয়ে তিন সংস্করণে খেলছিলাম টানা, বিশ্বের কয়েকটি লিগেও খেলছিলাম। আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই টানা খেলার মধ্যে ছিলাম, বিশ্রাম খুব একটা পাইনি। ম্যাচ বা ক্যাম্পের মাঝে তাই রিকভারির সময় ততটা পাইনি। লোকে অনেক সময়ই ভুলে যায়, ফাস্ট বোলাররাও মানুষ। তারা মেশিন নয়। আমরা কেবল বোলিং করেই যাব এবং দিনের পর দিন ফিট থাকব, এতটা আশা করা উচিত নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host