1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

বিয়ের পরিকল্পনা করছি না এখন, রুকাইয়া জাহান চমক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ১২৪২ সময় দর্শন

সংবাদ ডেস্ক:  উঠতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন নতুন একটি ওয়েব ফিল্মে। সাম্প্রতিক কাজের ব্যস্ততা এবং বিভিন্ন বিষয় নিয়ে চমক কথা বলেছেন কালের সংবাদ ডেস্ক এর সঙ্গে।

রুকাইয়া জাহান চমক, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।

আপনার নামটা কি আমি ঠিকঠাক বলেছি?
হ্যাঁ, ইটস রুকাইয়া জাহান চমক। অনেকে মিস প্রোনাউন্স করে।

ওয়েব ফিল্ম ‘হায়দার’র শুটিং কি শেষ?
হ্যাঁ, কিন্তু একটা গানের কাজ বাকি আছে।

কবে নাগাদ  মুক্তি পাবে এটি?
১৪ এপ্রিল মুক্তি দেওয়ার চিন্তা করা হচ্ছে।

‘হায়দার’ সম্পর্কে যদি কিছু বলতেন?
সমসাময়িক বিষয় নিয়ে এটি বানানো হয়েছে। তবে ছবির প্লটটা বলে দিলে দর্শক মজা পাবে না। তারপরও বলে দিচ্ছি, এটা ক্রাইম থ্রিলার টাইপের সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায়। আর সঙ্গে হচ্ছে একটা সুইট লাভ স্টোরি যা পরে ক্রাইম থ্রিলারের দিকে চলে যায়।

‘হায়দার’-এ অভিনয় কতটা চ্যালেঞ্জিং ছিল?
চরিত্রটা ব্যক্তি চমকের বিপরীত হওয়ায় চ্যালেঞ্জিং ছিল। শহরের মেয়ে হয়ে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল।

এ ছাড়া আর কী কাজ করছেন?
ছোটপর্দায় কাজ করছি এখন। ছোটপর্দা বলতে সিঙ্গেল নাটক করছি, সিরিয়ালে অভিনয় শুরু করলাম সম্প্রতি, টিভিসি করছি আর উপস্থাপনা করছি।

এত ব্যস্ততায় অবসর সময়ে কী করেন?
বন্ধুদের সঙ্গে আড্ডা দেই, প্রচুর খাওয়াদাওয়া করি।

চলচ্চিত্রে আসবেন কবে?
এখন পর্যন্ত বাণিজ্যিক মুভিতে অভিনয়ের চিন্তা করছি না। তবে ভালো স্ক্রিপ্ট পেলে অভিনয় করব।

বিয়ে করছেন কবে?
এখনো বিয়ের পরিকল্পনা করছি না, অনেক দূর যেতে হবে।

উপস্থাপনা করছেন, কেমন লাগে?
ভালো লাগে, আমি কথা বলতে ভালোবাসি।

কী গুণ থাকা প্রয়োজন একজন উপস্থাপকের?
গুছিয়ে কথা বলা ও সঠিক উচ্চারণ।

একজন অভিনেত্রী হতে কী লাগে?
অনেক ডেডিকেটেড হতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, আর ভাগ্য সুপ্রসন্ন হতে হয়।

আপনার অনুপ্রেরণা কে?
সুবর্ণা মোস্তফা, হুমায়ূন ফরিদী, অপর্না সেন, সব্যসাচী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host