1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে মুম্বাই শহরের আলিবাগে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৬০৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বছরের শুরু থেকেই বলিউডে খুশির আমেজ। সম্প্রতি আনুশকা শর্মার ঘরজুড়ে এসেছে এক কন্যাসন্তান। আর এখন বরুণ ধাওয়ানের বিয়ের খবরে মুখর বলিউড। শোনা যাচ্ছে, খুব শিগগির ধাওয়ান পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে।

বেশ কয়েক বছর ধরে বরুণ আর তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের বিয়ে ঘিরে নানান গুঞ্জন। অবশেষে এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। গুঞ্জন চলছে, এ মাসেই বরুণ আর নাতাশার চার হাত এক হতে যাচ্ছে। মুম্বাই শহরের কাছে আলিবাগের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ধাওয়ান পরিবারে এখনই সাজ সাজ রব পড়ে গেছে।

জানা গেছে, বরুণ আলিবাগের একটি পাঁচ তারকা হোটেল ইতিমধ্যে বুকিং করেছেন। তিনি অগ্রিম টাকাও দিয়ে দিয়েছেন। বরুণ-নাতাশার বিয়েতে ২০০ জন নিমন্ত্রিত অতিথি থাকবেন বলে জানা গেছে। বিয়ে এ মাসে হলেও বিয়ের দিনক্ষণ সম্পর্কে এখনো জানা যায়নি। কারিনা কাপুর তাঁর রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ নাতাশা দালালকে বরুণের ‘বাগদত্তা’ বলে সম্বোধন করেন।

এই রেডিও শোতে বরুণ একাই উপস্থিত ছিলেন। আর এই শো থেকেই অনেকে ধরে নিয়েছেন যে ফ্যাশন ডিজাইনার নাতাশার সঙ্গে বরুণের আগেই বাগদান হয়ে গেছে।

বরুণ এই রেডিও শোতে তাঁর আর নাতাশার প্রেমকাহিনি দর্শকের সঙ্গে শেয়ার করেছেন। এই বলিউড নায়ক বলেছেন, ‘আমি নাতাশাকে যখন প্রথম দেখি, তখন সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তবে আমরা তখন থেকে ডেটিং করা শুরু করিনি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা একে অপরের ভালো বন্ধু ছিলাম। এরপর থেকে নাতাশাকে আমার খুব ভালো লাগতে থাকে।’

নাতাশা বরুণের প্রস্তাব অনেকবার প্রত্যাখ্যান করেছেন। তবে এই বলিউড নায়ক হাল ছাড়েননি। অবশেষে নাতাশা বরুণের প্রেমে সাড়া দেন। বলিউডের এই জুটি দীর্ঘদিন ধরে প্রেম করছেন। যদিও বরুণ তাঁদের সম্পর্ক সংবাদমাধ্যমের কাছে লুকিয়ে রেখেছিলেন। তবে তাঁদের একাধিকবার প্রকাশ্যে দেখা গেছে। বলিউডের একটি অনুষ্ঠানে বরুণ-নাতাশাকে একসঙ্গে দেখার পরে বরুণ এ ব্যাপারে আর কোনো রাখঢাক করেননি। ২০২০ সালে করোনার কারণে তাঁরা বিয়ের আসরে বসতে পারেননি। তাই এ বছরই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host