1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

নওগাঁয় চুরি হওয়া ৯০ বস্তা ময়দা উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৬২৫ সময় দর্শন

নওগাঁর বদলগাছী থানা পুলিশ এক অভিযান চালিয়ে রূপগঞ্জ ইসমাইল ময়দা মিল থেকে জয়পুরহাটে আসার পথে উধাও ( চুরি) হওয়া ট্রাকের ময়দার বস্তা উপজেলা সদরের মশিউর ট্রেডার্স থেকে ৯০ বস্তা ময়দা উদ্ধার করেছে।

সোমবার(১১ জানুয়ারি) সন্ধ্যা রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ময়দা বদলগাছী থানা হেফাজতে নেওয়া হয়েছে।

থানার ওসি (তদন্ত) মোঃ রায়হান হোসেন জানান, গত ৮ জানুয়ারী রূপগঞ্জ ইসমাইল ময়দা মিল থেকে দু’টি ট্রাক ভর্তি ময়দা জয়পুরহাটের ব্যবসায়ী মুক্তা সাহার নিকট আসে এর মধ্যে একটি ট্রাকের মাল দোকানে পৌঁছালেও অপর একটি ট্রাক উধাও হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে ধামুইরহাট থানার সহযোগীতায় ইসবপুর এলাকার এক ইট ভাটা থেকে ১৩০ বস্তা ময়দা উদ্ধার করেন। ঐ সূত্র থেকেই জানাযায় যে বদলগাছী সদর উপজেলার মশিউর ট্রেডার্সে তার কিছু ময়দার বস্তা মজুদ রয়েছে।

মুক্তা সাহার অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে ৯০ বস্তা ময়দা উদ্ধার করেন থানা পুলিশ।

এ বিষয়ে মশিউর ট্রেডার্সের মালিক মোঃ মশিউর রহমানের সংগে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান,  ৯০ বস্তা ময়দা উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তার গায়ে ইসমাইল ময়দা লেখা রয়েছে। ইতিপূর্বে এবিষয়ে মামলা করা হয়েছে রূপগঞ্জ থানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host