1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সিংড়া পৌর নির্বাচনে উৎসব মুখর প্রচারণায় আ.লীগ,ধীরগতিতে বিএনপি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৫৯৬ সময় দর্শন

সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়া আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনীত প্রার্থী আলহাজ জান্নাতুল ফেরদৌসের পক্ষে নৌকার ভোট চেয়ে উৎসব মুখর প্রচারণা শুরু করেছে উপজেলা ও পৌর আ.লীগ এবং সহযোগী সংঠনের নেতাকর্মী সহ সমর্থক বৃন্দ। দলটির নেতা কর্মী ও সমর্থকরা ইতোমধ্যে পৌর শহরের ১২টি ওর্য়াডে নির্বাচনী কমিটি গঠন ও অফিস উদ্বোধনের কাজ প্রায় সম্পন্ন করেছে। পাড়া মহল্লায় উঠান বৈঠক সহ ঘরে ঘরে ভোট চাইছেন মেয়র প্রার্থী ফেরদৌস। নৌকার পক্ষে পোষ্টার,মাইকিং,ফেসবুকে ষ্ট্যাটাস,সমর্থকদের দৌড়-ঝাপ সবমিলে নির্বাচনী মাঠে উৎসব মুখর প্রচারণায় দখল করেছে আ.লীগ। নৌকার মনোনীত প্রার্থী সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস । ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। দ্বিতীয়বারের মত আ.লীগের মনোনয়ন পেয়ে আসন্ন নির্বাচনে আবারও নৌকার প্রার্থী হয়েছেন তিনি। অপরপক্ষে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচীব মোঃ তায়েজুল ইসলাম। তায়েজুল ইসলাম পৌরসভার ৪নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর। এই প্রথমবারের মত মেয়র প্রার্থী তায়েজুলের ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা চলছে খুবই ধীরগতি। এতে তৃণমুল বিএনপির অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি আ.লীগের নেতাকর্মীরা যে ভাবে মাঠে কাজ করছে সেই তুলনায সাংগঠনিক ভাবে বিএনপির নির্বাচনী র্কাযক্রম খুবই ধীরগতি। বিএনপির এমনটা গড়িমষি চলতে থাকলে আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিবেন আ.লীগ এমনটাই মনে করছেন সিংড়া পৌরসভার সাধারণ মানুষ। ১২টি ওর্য়াড নিয়ে সিংড়া পৌরসভা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩১২৫ ও মহিলা ভোটার সংখ্যা ১৩৬৩২জন। পৌরসভায় মেয়র পদে আ.লীগ ও বিএনপির মনোনীত ২জন প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া পৌরসভার ১২টি ওর্য়াড থেকে পুরুষ কাউন্সিলর ৫৭জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ২৩জন প্রার্থী অংশ নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host