1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলেন শোয়েব মালিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৬১৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে গিয়ে নিজের প্রাণটাই হারাতে বসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা অলরাউন্ডার শোয়েব মালিক। রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে মালিকের গাড়ির সামনের অংশ। তবে তিনি বড় কোনো আঘাত পাননি।

ঘটনা রোববার রাতের। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হচ্ছিল পিএসএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। পেশোয়ার জালমির খেলোয়াড় হিসেবে ড্রাফটে উপস্থিত ছিলেন শোয়েব মালিক। ড্রাফট শেষ করে হোটেলে ফেরার সময় পড়েন দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় দায় ছিল মালিকেরই।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভির প্রতিবেদন মোতাবেক, হাই পারফরম্যান্স সেন্টার থেকে বেরিয়ে নিজের স্পোর্টস কারে করে হোটেলে ফিরছিলেন শোয়েব। তখন সতীর্থ খেলোয়াড় ওয়াহাব রিয়াজের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। কিন্তু হারিয়ে ফেলেন নিজের গাড়ির নিয়ন্ত্রণ।

এসময় রাস্তার পাশে রেস্তোরার সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের অংশে ধাক্কা লাগে শোয়েবের গাড়ির। ফলে দুমড়ে-মুচড়ে গেছে তার গাড়ির সামনের অংশ। ট্রাকটির কোনো ক্ষতি হয়নি। বড় ধরনের কোনো আঘাত না পাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোয়েবের দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, গাড়ির মধ্যে শোয়েব মালিকই বসা ছিলেন। তিনি বের হওয়ার পর সেখানে উপস্থিত মানুষরা ভিডিও করার চেষ্টা করেন। তবে সেটিতে বাধা দেন মালিক।

পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন পাকিস্তানের এ সাবেক অধিনায়ক। তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি ঠিক আছি। এটা পুরোপুরি দুর্ঘটনাবশতই হয়েছে। সৃষ্টিকর্তা অনেক দয়াশীল ছিলেন। যারা আমার খোঁজ নেয়ার চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host